জামায়াত আমির মৌলভীবাজার আসছেন কাল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

কাল শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সফরে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। 

নিজ জন্মভূমি মৌলভীবাজার সফরকালে শনিবার সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমান এমপি স্থানীয়  সার্কিট হাউজে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে সকাল ১১টায় তিনি জেলা শিল্পকলা মিলনায়তনে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার আমির প্রকৌশলী মো. শাহেদ আলী এবং সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

সর্বশেষ সর্বাধিক পঠিত