শ্রীপুরে শিশুদের শিক্ষা উপকরণ ও চারা বিতরণ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম

গাজীপুর জেলার শ্রীপুরে বিভিন্ন বয়সী শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও চারা গাছ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবারও আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে লায়ন ক্লাব অব মাওনার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

লায়ন ক্লাব অব মাওনার উপদেষ্টা মাজাহারুল ইসলাম বলেন, তাদের ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও চারা গাছ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও ভালো ভালো কাজের মাধ্যমে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান তাঁরা। এ জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. মোহাম্মদ আসাদুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত