এক মাঠে ৫০ মন্দিরের প্রতিমা, ঢাক-শঙ্খে মুখর শ্রীপুর

স্থানীয় বাসিন্দা রথিন্দ্র ঠাকুর বলেন, আশপাশের সকল প্রতিমা একসঙ্গে এনে এমন উৎসব আর কোথাও হয় এটা আমার জানা নেই। আমাদের পূর্বপুরুষরা এমন আয়োজন করে আসছে ৩০০ বছর ধরেই। এটা আমাদের ঐতিহ্য।  এটা আমরা ধরে রাখতে চেষ্টা করছি। 

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
গাজীপুরের শ্রীপুরে একই মাঠে সৌন্দর্য ছড়াল ৫০ টি মন্দিরের নানা সাজের জমকালো প্রতিমা। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহি রাজাবাড়ি ইউনিয়নের কাচারির দশমী মাঠে এ সব প্রতিমা জড়ো করা হয়। এ সময় সব মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ এ উৎসবে সামিল হয়। বড় মাঠের চারপাশে সারি সারি করে সাজানো হয় প্রতিমাগুলো। 
 
বুধবার (২১ অক্টোবর) বিকালে  প্রতিমা উৎসবের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
 
স্থানীয়রা জানান বিকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পারুলী নদীর তীরে কাচারি মাঠে বিভিন্ন মন্দির থেকে আসতে থাকে প্রতিমাগুলো। সনাতন ধর্মের লোকজন তাদের তৈরি প্রতিমাগুলো ওই মাঠে নিয়ে হাজির হন। পরে সারিবদ্ধ করে কাচারি মাঠের চারপাশে সাজানো হয় প্রতিমাগুলো। ঢাকের বাদ্য কাসার ঘন্টা শঙ্খের উলুধ্বনি মুখোমুখি হয় কাচারি মাঠ। বিকাল হতে হতে কানায় কানায় পরিপূর্ণ হয় কাচারি মাঠ। বিভিন্ন বয়সী হিন্দু সম্প্রদায়ের মানুষ রঙ বেরঙের পোশাকে উৎসবে সামিল হয়। এ সময় অন্য ধর্মের মানুষও সেখানে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন।
 
বাসিন্দা রথিন্দ্র ঠাকুর বলেন, আশপাশের সকল প্রতিমা একসঙ্গে এনে এমন উৎসব আর কোথাও হয় এটা আমার জানা নেই। আমাদের পূর্বপুরুষরা এমন আয়োজন করে আসছে ৩০০ বছর ধরেই। এটা আমাদের ঐতিহ্য।  এটা আমরা ধরে রাখতে চেষ্টা করছি। সারি সারি প্রতিমাগুলো সাজানো হয়। দারুন সৌন্দর্য ছড়িয়েছে এ মাঠে।
 
শ্রীপুর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে এ প্রতিমা সাজানো উৎসবের আয়োজন করা হয়। তিনি বলেন এটা ৩০০ বছর ধরেই এ মাঠে প্রতিমা উৎসব হয়ে আসছে। এটি আমাদের ঐতিহ্য। এটি হিন্দু সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য। এটা আমরা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার সহযোগিততাতে এ উৎসব চালিয়ে যেতে চাই।
 
গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। দেশের কোথাও দুর্গাপূজায় কোনো ধরনের সমস্যা হয়নি। শতভাগ নিরাপত্তার মাধ্যমে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজার আনন্দঘন উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা আপনাদের ও আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা প্রধানমন্ত্রীকে সহযোগীতা করি। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি আহবায়ক নাজমুল হুদা শাহীন, পূজা উৎযাপন কমিটির আহবায়ক অর্জুন কুমার মণ্ডলসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক ও পূজারিগণ। এ সময় সবার মাঝে এক ভিন্ন আনন্দ বিরাজ করে।
সর্বশেষ সর্বাধিক পঠিত