ঘুমকাতুরে ছেলে
মা : বাবু, স্কুলে যাওয়ার সময় হয়েছে। ওঠো!
ছেলে : মা, আর পাঁচ মিনিট ঘুমাই?
মা : প্রতিদিনই তো পাঁচ মিনিট বলিস!
ছেলে : তাহলে আজ পাঁচ মিনিটের বদলে দশ মিনিট দাও!
মাত্র দুই কম
পরীক্ষার খাতা দিয়েছে।
নয়ন চালাকি করে বাবাকে বলল, বাবা, আমার পরীক্ষার খাতা দিয়েছে।
বাবা : পরীক্ষায় কত পেয়েছে?
নয়ন : শাওনের থেকে দুই কম।
বাবা : শাওন কত পেয়েছে?
নয়ন : দুই
বাবা : নম্বরের এই হাল কেন?
নয়ন : ও মনে হয় পড়াশোনা তেমন করে
না, বাবা!
অঙ্কের ভয়
শিক্ষক : বলো তো, পাঁচ আর পাঁচে কত হয়?
ছাত্র : স্যার, যোগ করলে দশ!
শিক্ষক : আর গুণ করলে?
ছাত্র : তখন তো অঙ্ক আরও কঠিন হয়ে যাবে, স্যার!
কথা বলা টিয়া
রাহুল : আমার টিয়াটা খুব বুদ্ধিমান। আমাকে দেখলেই কথা বলে!
বন্ধু : কী বলে?
রাহুল : বলে, ‘আবার এসেছ! এবার আমাকে একটু শান্তিতে থাকতে দাও!’
শাকিল আর শামীম দুই বন্ধু!
শাকিল : শামীম, তুই তো আমার বন্ধু,
তাই না?
শামীম : হ্যাঁ!
শাকিল : তুই আইসক্রিম বেশি ভালোবাসিস নাকি আমাকে?
শামীম : আরে, আইসক্রিম তো অনেক আছে। তুই তো একজনই। তোকেই বেশি ভালোবাসি।
শাকিল : তাহলে তোর হাতের আইসক্রিমটা আমাকে দে না!
গ্রন্থনা : শাহ জামান