আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম

ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব ও ইমাম শেখ খালেদ আবু জুমআকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আটক করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা পরিচালনা করার পরপরই মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে ঘেরাও করে তুলে নিয়ে যাওয়া হয়।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, শেখ খালেদ আবু জুমআ জুমার নামাজ শেষ করার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং সেখান থেকে আটক করে নিয়ে যায়।

ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাকে আটকের সুনির্দিষ্ট কোনো কারণ বা আনুষ্ঠানিক অভিযোগের কথা জানানো হয়নি। তবে ফিলিস্তিনি গণমাধ্যম ও আল-আকসা মসজিদের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে জানা গেছে, নামাজের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ধারণা করা হচ্ছে, তাকে সাময়িকভাবে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

ওই দিনের খুতবায় শেখ খালেদ ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে অবিচল থাকা, চলমান জলপাই সংগ্রহের মৌসুম এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন মহলের দেওয়া বক্তব্যের প্রতিবাদ নিয়ে আলোচনা করেছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত