মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ঘিওরে হা-ডু-ডু খেলার আয়োজন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি রোধকল্পে এবং কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে যুবসমাজের মাঝে ধরে রাখতে উদ্যোগ নিয়েছেন মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর।

শুক্রবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জের ঘিওর উপজেলার দেওভোগ, বীরসিংজুরী, রুহন্ডী ও সিংজুরী গ্রামবাসীর উদ্যোগে বিকালে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু  ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়।

ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী দর্শনার্থী। একপর্যায়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার দর্শক খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপভোগ করেন।

সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

খেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমানের সঞ্চালনায় এ  সময় খেলাটি উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন ।  এছাড়াও উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শওগত আলী খান,  সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক  শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। প্রতিটি আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এসময় প্রধান অতিথি বলেন , গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মাদক, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে।  মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণ সমাজকে মাঠমুখী করতে হা-ডু-ডুর মতো দেশীয় খেলাগুলোর আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

খেলায় অংশগ্রহণ করেন ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের কামারজাগী ভোরের আলো যুব সংঘ ও পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব। কামারজাগী ভোরের আলো যুব সংঘ ২ পয়েন্টে বিজয়ী হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত