কুষ্টিয়ার কুমারখালীতে শতাধিক প্রবীণ সতির্থদের অংশগ্রহণে এক প্রাণ চাঞ্চল্যকর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় দৈনিক আগামীর সময় পত্রিকা ও কুমারখালী মিলনাগার কমিটি।
জীবনের পড়ন্ত বেলায় পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে প্রবীণরা দিনভর গল্প, আড্ডা, গান, কবিতায় মেতে উঠে ছিলেন। এ সময় কয়েকজন প্রতিভাবানদের সম্মাননা সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজকরা জানায়, প্রবীণদের স্মৃতিচারণ, নবীন-প্রবীণদের মিলনমেলা ও দেশের প্রবীণদের সম্মান বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যে এই আয়োজন। গোল্ড ক্লাব, দৈনিক আগামীর সময় প্রবীণদের এমন মিলনমেলা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দৈনিক আগামীর সময় পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আব্দুস সাত্তার মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার, বিভিন্ন বয়সী বীর মুক্তিযোদ্ধা, লেখক, কবিসহ অন্তত ১৩০ জন প্রবীণ ব্যক্তি।