সাঁথিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

‘খেলাধুলা করব, মাদককে রুখব’-এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চাটমোহরের মেহেদী এগ্রো ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় চাটমোহর থানার মেহেদী এগ্রো ফুটবল ক্লাব ও সাঁথিয়া থানার হুইখালী ফুটবল একাদশ। ম্যাচে এক গোলের ব্যবধানে জয় পায় চাটমোহরের দলটি। অন্যদিকে, সাঁথিয়ার হুইখালী ফুটবল একাদশ রানার্সআপ হয়।

জাঁকজমকপূর্ণ এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হন হাজারো দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি শামসুর ভাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহজাহান আলী মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হারুন অর রশীদ ও মশিউর রহমান টিপু।

সর্বশেষ সর্বাধিক পঠিত