সন্তানদের নিয়ে পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

গতকাল ২৪ অক্টোবর ছিল চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে। সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করলেন পরীমণি। পরীমণি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন। তার দুই সন্তান ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মও ছিল সঙ্গে। এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়।

পরীমণির নানা মারা যাওয়ার পর গত কয়েক বছর তার জন্মদিন আগের মতো জমকালো আয়োজনে পালন করেননি। তবে গতকাল সন্ধ্যায় কাছের মানুষ ও ঘনিষ্ঠজনদের নিয়ে জন্মদিন উদযাপন করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত