মুখ ঢেকে তর্ক করে লালকার্ড, নেইমার বললেন-'ফুটবলের বড় প্রতারণা'

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম

সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচ চলাকালীন মাঠে ঘটে গেল অভাবনীয় এক ঘটনা। প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সাথে বাকবিতণ্ডার সময় হাত দিয়ে মুখ ঢাকার অপরাধে রেফারি সরাসরি লাল কার্ড দেখান নেইমারকে। ‘ভিনিসিয়ুস আইন’এর শিকার হয়ে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার এই ঘটনাকে ‘ফুটবলের ইতিহাসের অন্যতম বড় প্রতারণা’ বলে আখ্যা দেন।

মুষলধারে বৃষ্টির মধ্যে ম্যাচের শুরু থেকেই ভিলা বেলমিরোয় আক্রমণ ও প্রতি-আক্রমণের ঝড় বয়ে যায়। ১০ সেকেন্ডের মাথায় কুতিনহোরন্টিনহোর শট রুখে দেন বাহিয়ার গোলরক্ষক রোনালদো। ৫ মিনিটে কাউন্টিনহোর একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়। ২৬ মিনিটে মাঠের প্রতিকূল আবহাওয়া ও তীব্র বৃষ্টির কারণে খেলা থামানোর কথা ভাবলেও দুই দলের অধিনায়ক নেইমার ও আসেভেদো খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

খেলার উত্তাপ বাড়তে থাকে যখন নেইমার ও বাহিয়া মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের গায়ে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন নেইমার, যার ফলে আসন্ন পালমেইরাস ক্লাসিকো থেকে নিষিদ্ধ হন তিনি। ঠিক এর কিছুক্ষণ পর, ৩৭ মিনিটে লুসিয়ানো জুবার দুর্দান্ত এক ভলিতে এগিয়ে যায় বাহিয়া (১-০)। প্রথমার্ধে এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

‘ভিনি আইন’ ও নেইমারের লাল কার্ড

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের সবচেয়ে বড় নাটকটি ঘটে। বিরতির পর মাঠে ফেরার সময় নেস্টরের সাথে আবারও তর্কে জড়ান নেইমার। তর্কের একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় রেফারি ভিএআর  সাহায্য নেন এবং ফিফার নতুন ‘ভিনিসিয়ুস জুনিয়র আইন’ অনুযায়ী সান্তোস তারকাকে সরাসরি লাল কার্ড দেখান।

বেশ বড় ধাক্কা খেয়ে ১০ জনের দলে পরিণত হলেও হাল ছাড়েনি সান্তোস। পুরো দ্বিতীয়ার্ধজুড়ে বাহিয়াকে চেপে ধরে তারা। শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে রসহেইসারের কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে ভিলা বেলমিরোয় সান্তোসের উল্লাস ফিরিয়ে আনেন ডিফেন্ডার লিয়ান পেরেস।

নেইমারের দাবি ও সাফাই

​ম্যাচ শেষে লালকার্ড নিয়ে ক্ষোভ  প্রকাশ করে নেইমার বলেন, "মাঠের মাঝে আমরা হালকা রসিকতা ও হাসিঠাট্টা করছিলাম। পরে যখন নেস্টরের সাথে কথা বলতে গেলাম, আমি স্বীকার করছি মুখ ঢাকাটা আমার ভুল ছিল; কিন্তু আমি তখনও কিছু বলিনি, আর সে সঙ্গে সঙ্গে হাত তুলে দিল! এটি ফুটবলের সবচেয়ে বড় একটা প্রতারণা! তবে আমি নেস্টরের হিসাব ঠিকই চুকিয়ে দেবো।"

​অন্যদিকে, বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তর নেইমারের বিরুদ্ধে তীব্র অসদাচরণের অভিযোগ এনেছেন। প্রথমার্ধের বিরতিতে প্রিমিয়ারকে দেওয়া সাক্ষাৎকারে নেস্তর বলেন, "মাঠে ওটা একটা সাধারণ ফাউল ছিল। আমি ওকে হাত মেলাতে গেলে ও আমার গায়ে বল ছুড়ে মারে। এরপর সে আমাকে এমন কিছু কথা শোনায় যা অত্যন্ত অসম্মানজনক ছিল—শুধু আমার নয়, বাহিয়া ক্লাবের প্রতিও। খেলোয়াড় হিসেবে নেইমার সবার কাছে আইডল হতে পারে, কিন্তু আজ সে মানুষ হিসেবে ভীষণভাবে ব্যর্থ হয়েছে।"

​নেস্তর আরও জানান, বাবা-মার কাছ থেকে পাওয়া সঠিক শিক্ষার কারণেই তিনি মাঠে সব ধরনের অপমান মুখবুজে সহ্য করেন না। তবে ছোটদের কথা চিন্তা করে নেইমার ঠিক কী বলেছিলেন, তা প্রকাশ্যে বলতে চাননি বাহিয়ার এই মিডফিল্ডার।

​বড় ধাক্কায় সান্তোস

​এই ম্যাচে লাল কার্ড দেখার ফলে বড় বিপাকে পড়েছে সান্তোস। ইতিপূর্বেই প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখায় এবং সরাসরি লাল কার্ড পাওয়ায় নেইমারকে এখন বাধ্যতামূলক দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। এর ফলে আগামী বুধবার (২৮ অক্টোবর) ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে ক্লাসিকো ম্যাচ এবং পরবর্তীতে রেড বুল ব্রাগান্টিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সর্বশেষ সর্বাধিক পঠিত