শরীয়তপুরের সখিপুর থানার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সখিপুর থানার বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ রানা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
গোসলে নেমে নিখোঁজ, ৭২ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার