মুন্সীগঞ্জে ১৬২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  দীপালী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। শনিবার রাতে জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী ওই গ্রামের রাব্বি মুন্সীর স্ত্রী।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার লিজা আক্তার।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার রাত পৌনে ১১ টার দিকে  লৌহজং উপজেলার কনকসার গ্রামে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত নারী একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার  বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে জেলার লৌহজং থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত