চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রাজেশ গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুম খান রাজেশ নামের এক বিএনপি নেতাকে  গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।

গ্রেপ্তার মাসুম খান রাজেশ মোহাম্মদপুরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) করা চাঁদাবাজদের তালিকাতেও রাজেশের নাম রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত