‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার দিনটিতে সাধারণ ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা স্মারকের পরিপ্রেক্ষিতে সরকার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।