এবার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম

চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য মাহমুদা চৌধুরী এবং পরিচালনায় মেজবাউর রহমান সুমন পেলেন ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬’। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রবর্তিত এই পুরস্কার চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হয়।

কেকা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবদুর রহমান। এ সময় আরও স্মৃতিচারণ করেন মতিন রহমান, মুকিত মজুমদার বাবু, হাবিবুর রহমান খান, আফসানা মিমি, হাবিবুল ইসলাম হাবিব, রেজানুর রহমান, রাজু আলীম ও সাইয়িদ শাহজাদা আল কারিম। বক্তারা ফজলুল হকের স্বপ্নদর্শী ও অনুকরণীয় ব্যক্তিত্বের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ফজলুল হক বৃত্তি প্রবর্তন করা হয়। পাশাপাশি প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী শুভ সেনকে সম্মাননা জানানো হয়। দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক ফজলুল হকের স্মরণে গত ২৩ বছর ধরে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত