হামে আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩২

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫০৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৪৮, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন শনাক্ত হয়েছেন।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন রয়েছেন। এ ছাড়া নিশ্চিত হামে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫০৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৪৮, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন শনাক্ত হয়েছেন।

এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১২৮ জন হাম রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১। এ সময়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।

একই সময়ে হাম ও হামের উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ১৩৫ জন এবং নিশ্চিত হামে ১০৫ জন মারা গেছেন। সন্দেহজনক হাম নিয়ে সবচেয়ে বেশি ৫০৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এদিকে চলমান ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬’-এর আওতায় সারা দেশে ২ কোটি ১৪ লাখ ২৫ হাজার ১৯ শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। সে হিসাবে লক্ষ্যমাত্রার ১১৮ দশমিক ৯ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।

এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ২২ লাখ ৪৭ হাজার ৭৫৮ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১১৭ দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত