হলিউড অভিনেতা ওয়াল্টার কোয়েনিগ আর নেই। ৯০ বছর বয়সে গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রতিনিধি জ্যাকারি ম্যাকগিনিস।
১৯৩৬ সালের ১৪ সেপ্টেম্বর শিকাগোতে জন্ম নেওয়া কোয়েনিগ জনপ্রিয় কল্পবিজ্ঞাননির্ভর টেলিভিশন সিরিজ ‘স্টার ট্রেক’-এ পাভেল চেকভ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৬৭ সালে সিরিজটির দ্বিতীয় মৌসুমে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে ‘স্টার ট্রেক’-এর সাতটি সিনেমাতেও অভিনয় করেন। এ ছাড়া ‘ব্যাবিলন ৫’ সিরিজে আলফ্রেড বেস্টার চরিত্রেও প্রশংসিত হন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পী জর্জ টেকেই।