দুমকিতে জব্দকৃত ১০নৌকা-ট্রলার নিলামে বিক্রি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা চারটি নৌকা ও ৬টি ট্রলার প্রকাশ্য নিলামে বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ নিলাম অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পায়রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ছয়টি ট্রলার ও চারটি নৌকা জব্দ করা হয়।

জব্দ করা নৌযানগুলোর মধ্যে চারটি নৌকা ও ৬ট্রলার সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলামে নৌকা চারটি ও ৬ট্রলারের মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ১০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাল ও মাছ ধরার নৌযান জব্দ করা হয়। জব্দ করা নৌকা-ট্রলার নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।

উল্লেখ্য, মা-ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুমকির পায়রা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।



সর্বশেষ সর্বাধিক পঠিত