সোনালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলে জেবিএবির কমিটি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে।

কমিটিতে ময়মনসিংহ করপোরেট শাখার কর্মকর্তা মাহমুদুল হাসানকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন কেশরগঞ্জ বাজার শাখার মোহাম্মদ আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফুলবাড়ীয়া শাখার মো. জুবাইরুল ইসলাম।

এছাড়া গফরগাঁও শাখার মো. কাজী শরীফ আল মামুনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির কার্যকরী সদস্যরা হলেন- তারাকান্দা শাখার তানভীর রায়হান বাঁধন, বিনা শাখার আবির কুমার বসু, ময়মনসিংহ করপোরেট শাখার পিন্টু চন্দ্র সরকার এবং ধোবাউড়া শাখার মো. আলমগীর হোসেন ও শাহে তৌফিকুর রহমান।

বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) জারি করা অনুমোদনপত্রে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। অনুমোদনপত্রে সংগঠনের আদর্শ ও নীতিবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সদস্যের বিরুদ্ধে সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা বা এ ধরনের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান সিরাজ ও সাধারণ সম্পাদক শাহে আলমের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সর্বশেষ সর্বাধিক পঠিত