কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা-চোরাচালানি পণ্যসহ আটক ১

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানির পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২২। জব্দ করা মাদক ও পণ্যের বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা। শনিবার (৩১ অক্টোবর) ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে পরিচালিত অভিযানে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত