জেএসডি নেতা আলাউদ্দিন আর নেই

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত