নতুন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন আজ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

নতুন বেতনকাঠামোয় আজ রবিবার তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য সরকার বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরে সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বর্ধিত হারে নতুন বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী গত জুলাইয়ের ১ তারিখ থেকেই নতুন কাঠামোর বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। একই সঙ্গে আজ অক্টোবরের ১ তারিখে প্রথম কিস্তির বেতন পরিশোধ করার কথাও জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে না পারায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাচ্ছেন না। তাদের আপাতত পুরনো কাঠামোয় বেতন দেওয়া হবে। পরে বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে।

সরকারি নথি অনুযায়ী প্রজাতন্ত্রের প্রায় ১৪ লাখ কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে এখনো অনেকেই নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি।

বেতন নির্ধারণের কাজে আইবাস++ ব্যবস্থার সূচনা করে অর্থ মন্ত্রণালয়। ওই ব্যবস্থায় গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া, ভাতা ও পদোন্নতির পর আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন অসংগতি দেখা দেয় বলে অভিযোগ রয়েছে। এ সমস্যা সমাধানে অর্থসচিব বরাবরে আবেদন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এখনো এসব আবেদনের সুরাহা হয়নি। ফলে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা-কর্মচারীকে আপাতত পুরনো কাঠামোয় বেতন নিতে হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত