ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬০

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাশমুলি, দেওভোগ ও ফতুল্লা রেলস্টেশন এলাকার মাদকস্পটে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (৩১ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। এসময় মাদক বিক্রেতাসহ ৬০ জনকে আটক করে পুলিশ। 
 
জানা গেছে, ফতুল্লার কাশিপুরের বাশমুলি, দেওভোগ, ফতুল্লা রেলস্টেশনসহ বিভিন্ন স্পটে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কেনাবেচা ও মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। ওইসব এলাকার মাদক স্পট হিসেবে পরিচিত স্থানগুলোতে অভিযান চালায় পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদক বিক্রেতাও রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি আটক অন্য ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
 
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত