পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধা, প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।​
 
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক হাবিবুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন এবং মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান।​
 
বক্তারা অবিলম্বে ওই ঘটনায় জড়িত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সর্বশেষ সর্বাধিক পঠিত