বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাইবার আক্রমণের শিকার হয়েছে। হ্যাকাররা সম্প্রতি অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং দফায় দফায় অননুমোদিত প্রবেশের অপচেষ্টা চালায়।

এই বিষয়ে সোমবার বিকেলে ফেসবুকে একটি জরুরি সতর্কবার্তা দিয়েছে বিসিবি। বোর্ডে সূত্রে জানা গেছে, হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ক্ষতিকর বার্তা পাঠাচ্ছে। এসব মেসেজে ফিশিং লিংকের পাশাপাশি অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং সাইটের লিংক জুড়ে দেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা যেকোনো ধরনের লিংক থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বোর্ডের স্পষ্ট নির্দেশনা হলো—

  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক বা প্রবেশ করা থেকে বিরত থাকুন।
  • এ ধরনের বার্তাগুলো পুরোপুরি এড়িয়ে চলুন।
  • কোনো অবস্থাতেই এসব লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না।
বর্তমানে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হওয়ার পর বিসিবির পক্ষ থেকে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত