লম্বা নাকের অদ্ভুত বানর

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম

প্রবোসিস বা লম্বা নাকের বানর, একমাত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের ম্যানগ্রোভ বন ও জলাভূমিতে পাওয়া যায়। এদের নাক লম্বা হওয়ার পেছনে মূলত  জৈবিক ও প্রজননগত কারণ রয়েছে। পুরুষ প্রবোসিস বানরের নাক ১০  সেন্টিমিটারের বেশি লম্বা এবং মুখের ওপর ঝুলে থাকে। পুরুষ বানরের বড় নাক সাউন্ড অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে, যা তাদের ডাক আরও জোরালো করে। স্ত্রী বানর সাধারণত বড় নাক এবং জোরালো ডাকওয়ালা পুরুষ বানর পছন্দ করে। পুরুষ বানরের ওজন প্রায় ২০ কেজি, যেখানে স্ত্রী বানর আকারে অনেক ছোট। তাদের খাদ্য তালিকায় মূলত কচি পাতা, ফল ও ফুল রয়েছে। গরুর মতো জটিল হজম প্রক্রিয়ার কারণে, এদের পেট বড় ও গোল। সাধারণত এরা গাছে থাকে, তবে স্থান পরিবর্তন করার জন্য কখনো মাটিতে নামে। এরা মূলত সকালে খাবার খায়। আবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে খাওয়া শুরু করে। এই বানরের পাকস্থলী কয়েকভাবে বিভক্ত। হজমের কাজ চলার সময় এদের পাকস্থলী প্রচুর গ্যাস তৈরি করে, ফলে পেট বেশ মোটা। শরীরে বেশিরভাগ অংশই পেট। এ রকম অদ্ভুত নাক থাকার কারণ কী, বিজ্ঞানীরা তা জানতে পারেননি। এরা একবারে একটি বাচ্চার জন্ম দেয়। গর্ভধারণকাল ১৬৬ দিন। শিশুর মুখের রং গাঢ় নীল রং এবং শরীরের রং কালো। বয়স ৩-৪ মাস হলে রং পরিবর্তিত হয়ে বাদামি রঙের হয়। এরা প্রায় ২০ বছর পর্যন্ত বাঁচে। বন ধ্বংস ও শিকারের কারণে, এই অদ্ভুত প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত