বিজিবির অভিযান

হাতিবান্ধা সীমান্তে ভারতীয় মাদক আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম

চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে  তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ওই ব্যাটালিয়নের অধীনে সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এস্কাপ সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ৫টা ৩০ মিনিটে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনে সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারীতে ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৭৭,৬০০ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক জানান সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেসীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

সর্বশেষ সর্বাধিক পঠিত