প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিয়োগ পাওয়া তিন পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সময়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের সুযোগ না থাকায় প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগ দেওয়ার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে তার পদত্যাগ নিশ্চিত করতে ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ সর্বাধিক পঠিত