ডেঙ্গু ও হামে আরও ১২ জনের মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে ৬ শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে মোট ১২ জনের মৃত্যু হলো। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯০৯ জনে। মৃত্যু হয়েছে ৪৩৯ জনের।

সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্তর্  মোট মারা গেছে এক হাজার ২৬৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ১৫৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

সর্বশেষ সর্বাধিক পঠিত