রাজধানীর কল্যাণপুরে বাস ও লেগুনা সংঘর্ষে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। কল্যাণপুর ফায়ার স্টেশনের ০১টি ইউনিট সেখানে উদ্ধারের কাজ করেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।