রাকসু ও হল সংসদের মেয়াদ শেষ, কার্যক্রম বিধিসম্মত নয়: রাবি প্রশাসন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের মেয়াদ শেষ হওয়ায় ২৬ অক্টোবরের পর রাকসুর নামে পরিচালিত কোনো কার্যক্রম বিধিসম্মত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের তৎপরতা চালানোর সুযোগ নেই বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাকসুর উদ্যোগে বিভিন্ন হল সংসদের মাধ্যমে জিমনেসিয়ামের সরঞ্জামাদি দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ও সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব তথ্য ও সংবাদ বিভ্রান্তি সৃষ্টিকারী বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাকসু ও হল সংসদের মেয়াদ গত ২৬ অক্টোবর উত্তীর্ণ হয়েছে। ফলে ওই তারিখের পর তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয়। এছাড়া রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের তৎপরতাও বিধিবহির্ভূত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ছাত্রসংগঠনকে রাকসু ও হল সংসদের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত