ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক রমজান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির দ্বি-বার্ষিক কার্যনিবাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মো. শাহজাদাকে সভাপতি, মো. রমজান খাঁনকে সাধারণ সম্পাদক ও মো. জহিরুল ইসলাম জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করে ৫৮ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

সম্প্রতি সমিতির অস্থায়ী কার্যলয়ে গঠিত ওই কমিটি নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন খাঁনসহ তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। উপদেষ্টায় আরও রয়েছেন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক তোফাজ্জল হোসেন খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান ভূঁইয়া, সমাজসেবক সৈয়দ শাহ আমান উল্লাহ, অর্থনীতিবিদ আব্দুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ডা. কবির আহমেদ খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের খাদেম দানু, প্রফেসর ড. আবুল মনসুর ও সমাজসেবক হামিদুর রহমান খোকা।

সহ-সভাপতি পদে রয়েছেন, নাছির উদ্দিন হাজারী, হুমায়ুন কবির ভূঁইয়া, মনির হোসেন, আবুল মনসুর মিশন,  এম.এন.এইচ দুলাল খাদেম, কামাল উদ্দিন ও সামসুল হুদা।  

যুগ্ম-সাধারণ সম্পাদ হিসেবে রয়েছেন, এস.আই.এম শাহরিয়ার, মাহবুবুর রহমান ও আব্দুল কাইয়ুম ভূঁইয়া। দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্পাদক কামরুজ্জামান খাঁন, সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক মাসুম ভূঁইয়া, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মির্জা এ.বি.এম মারুফ, নারী বিষয়ক সম্পাদক শেখ বিলকিস আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মামুন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন ও তথ্য ও প্রকাশনা সম্পাদক শিপন হাবীব। 

সর্বশেষ সর্বাধিক পঠিত