গভীর সমুদ্রের কাচের স্পঞ্জ প্রজাতির ‘দমনোরহাফিস চুনি’ প্রায় ১১,০০০ বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছে। পৃথিবীতে প্রাণীদের মধ্যে এটি দীর্ঘজীবী প্রাণীর অন্যতম। প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগরের তলদেশে প্রায় ১,১০০ মিটার গভীরতায় বিস্ময়কর প্রাণীটির সন্ধান মিলেছে। তীব্র অন্ধকার, প্রায় হিমাঙ্ক তাপমাত্রা এবং চরম প্রতিকূল পরিবেশে এদের এই দীর্ঘায়ুর পেছনে কী রহস্য লুকিয়ে আছে? গভীর সমুদ্রের তলদেশ অত্যন্ত নরম ও কাদাটে। কাদার মধ্যে ডুবে যাওয়া থেকে বাঁচতে মনোরহাফিস চুনি শরীর থেকে সিলিকা কাচের তৈরি দীর্ঘ সোজা দণ্ড তৈরি করে। এটি প্রায় ৩ মিটার পর্যন্ত লম্বা। এটি পৃথিবীর যেকোনো প্রাণীর তৈরি বৃহত্তম একক বায়ো-সিলিকা কাঠামো। কাচের লাঠির ওপর ভর করে প্রাণীটি সমুদ্র তলদেশ থেকে উঁচুতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং পানির স্রোত থেকে সহজে পুষ্টি ও খাদ্যকণা ছেঁকে নেয়। গভীর সমুদ্রের পরিবেশ অত্যন্ত শান্ত। কোনো শিকারি প্রাণী সাধারণত এদের আক্রমণ করে না। এদের শরীরে কোনো মস্তিষ্ক, হৃৎপিণ্ড নেই। মনোরহাফিস চুনির কাচের তৈরি দণ্ডটি কাটলে বয়স নির্ধারণকারী ‘বার্ষিক বলয় ’ ও শত শত বৃত্তাকার স্তর পাওয়া যায়। বিজ্ঞানীরা এই বলয় গণনা করে, বয়স প্রায় ১১,০০০ বছর নির্ধারণ করেছেন। স্থির, নীরব স্পঞ্জ যে হাজার বছরের ইতিহাস শরীরে ধারণ করে রাখতে পারে, তা রীতিমতো বিস্ময়কর। এদের আয়ু ১১,০০০ থেকে ১৫,০০০ বছর পর্যন্ত হতে পারে।
১১ হাজার বছর বয়সী বিস্ময়কর প্রাণী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
১১ হাজার বছর বয়সী বিস্ময়কর প্রাণী
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০