নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল স্বাভাবিক, কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

গত তিন দিনের তুলনায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বিভিন্ন গার্মেন্টস কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানাগুলোর ভেতরেও শ্রমিকরা কাজ করছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন তারা।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত