জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

জয়পুরহাটের পৌর এলাকায় বাসচাপায় আশিফ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বুধবার (৪ নভেম্বর) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

নিহত আশিফ (১৭) জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে, পেশায় হোটেল শ্রমিক। 

আহতরা হলেন একই গ্রামের বাসিন্দা নাইম ও জিহাদ।

স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিফ নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত