সুনামগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পশ্চিমবীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামে ইউপি সদস্য সাইদুল ইসলাম ও আব্দুল সহিদের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ২ নভেম্বর (সোমবার) বিকেলে ইউপি সদস্য কামাল মিয়া তার অসুস্থ স্বজনকে দেখার জন্য আব্দুস সহিদকে বাড়িতে আসতে বলেন। তিনি কামাল মিয়ার বাড়িতে যাওয়ার পর ইউপি সদস্য প্রতিপক্ষ আব্দুল সহিদ ও তার লোকজন আকস্মিক তাকে মারধর করে আহত করে।

এ জেরে বৃহস্পতিবার সকালে আব্দুল শহিদের নেতৃত্বে খোকন মিয়া, সুহেল মিয়া, জাহিদ হাসান, মতিন মিয়া, আলকাছ মিয়া, রাজু মিয়া, নাদির মিয়া, কামাল মিয়া, ছামির মিয়া, আব্দুল কাদির, মোহাম্মদ আলী, শাহজাদা, জিয়াউর রহমান,  মহিবুর রহমানসহ ৩০ জনের একটি দল রামদা, সুলফি জাটা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে  ইউপি সদস্য মো.সাইদুল ইসলাম ও কামাল মিয়া প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। হামলায় ইউপি সদস্য সাইদুল ইসলামসহ আজমান আলী, সুয়েব মিয়া, ফাজিল মিয়া, রিয়াজ উদ্দিন, সুজাত মিয়া নার্গিস বেগমসহ ২০ জন আহত হন।

গুরুতর আহত সাহাজ উদ্দিন ও  আজমান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, গ্রামবাসী হামলায় জড়িত আব্দুল সহিদসহ অন্যান্যদের সামাজিক সালিশ বৈঠকে একঘরে করে রাখার রায় দেন। রায় ঘোষণাকারীদের ওপর হামলায় জড়িতরা ক্ষুব্দ হয়ে ওঠে।

হামলার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত আব্দুল সহিদ বলেন,  আগে সাইদুল মেম্বারের লোকজন তাদের ওপর হামলা করে। তারা প্রতিরোধ করলে সংঘর্ষ হয়। এতে তিনিসহ তাদের পক্ষের সাতজন আহত হয়েছেন।

সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মো. সাইদুল ইসলাম ও আব্দুল সহিদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জনসহ দুজন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত