প্রথম দিনেই বাজিমাত

অনুমানকেও টপকে গেল ‘রামায়ণ’

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

আভাস মিলেছিল মুক্তির আগের অগ্রিম টিকিট বিক্রিতেই। হিসাব-নিকাশৗ কষেছিলেন বলিউডের বগ বগ সিনে বিশ্লেষকরা। তবে মুক্তির প্রথম দিনেই সেই হিসাব-নিকাশেরও একধাপ উপরে উঠে গেল রণবীর কাপুরের ‘রামায়ণ’। 

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিতীশ তিওয়ারির মহাকাব্যিক ড্রামা 'রামায়ণ: পার্ট ১'। বাল্মীকি রচিত রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত এই মেগা বাজেট ছবিতে রামচন্দ্রের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় তারকা যশ। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে এ ছবি। প্রথম দিনের শুরুতেই ছবিটি দেশজুড়ে প্রায় ২৬.৬৭ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে! 

সারা ভারতে মোট ১১,৬২১টি শোয়ের ওপর ভর করে দুর্দান্ত শুরু করেছে 'রামায়ণ: পার্ট ১'। প্রথম দিনের আনুমানিক নেট কালেকশন দাঁড়িয়েছে ২২.৬০ কোটি টাকা (গ্রস কালেকশন ২৬.৬৭ কোটি টাকা)। 

ছবিটি আইম্যাক্স থ্রি-ডি এবং ফোর-ডির মতো প্রিমিয়াম ফরম্যাটেও ব্যাপক সাড়া ফেলেছে। সকালের শোগুলোতে আইম্যাক্স থ্রি-ডি-তে প্রায় ৭৭.৮% এবং ফোর ডিX থ্রিডিতে ৭৪.২% আসন ভর্তি ছিল। এমনকি মুক্তির আগেই অগ্রিম বুকিং বা অ্যাডভান্স কালেকশনেই ছবিটি ৪২.৯৬ কোটি টাকার গ্রস ব্যবসা পার করে ফেলেছিল, যা উইকএন্ডে আরও বহুগুণ বাড়ার ইঙ্গিত। 

পরিচালক নীতিশ তিওয়ারির এই রামায়ণ ছবিতে দেখা পাওয়া গিয়েছে তাবড়-তাবড় ভারতীয় তারকাদের। রণবীর ও যশের পাশাপাশি সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। এছাড়া লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং রাজা দশরথের ভূমিকায় প্রবীণ অভিনেতা অরুণ গোভিল নজর কেড়েছেন। 

ছবিটির প্রথম পর্বে প্রধানত রাজকুমার রামের প্রথম জীবনের গল্প, রাজকন্যা সীতার সঙ্গে তাঁর বিবাহ, ১৪ বছরের বনবাস এবং সবশেষে লঙ্কাপতি রাবণ কর্তৃক সীতা হরণের ঘটনা তুলে ধরা হয়েছে। ছবি মুক্তির প্রথম দিনের এই উন্মাদনা প্রমাণ করে দিচ্ছে যে, 'রামায়ণ: পার্ট ১' আগামী দিনে বক্স অফিসের বহু পুরোনো রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পথেই এগোচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত