খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি টমটম অটোরিকশাসহ বসতবাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত