রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, মিরপুর থানার এলাকা থেকে ১৪৪ জন, ওয়ারী থানার ৯৫, তেজগাঁও থানার ৫৯, গুলশান থানার ৫৫, উত্তরা থানার ৪৯, লালবাগ থানার ৪২, রমনা থানার ৪১, মতিঝিল থানার ৪৪ ও   স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পুলিশের গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪.২ গ্রাম ও চার পুরিয়া হেরোইন, ৩৭ প্যাথেড্রিন ইনজেকশন, দুইটি করে চাকু ও কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত