তিন সাঁওতাল হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং পৈতৃক জমি ফেরতের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় তীর-ধনুক, ব্যানার ও দাবিসংবলিত ফেস্টুন নিয়ে জড়ো হন সাঁওতালরা। পরে সেখান থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি সাহেবগঞ্জ জয়পুর গ্রামে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বালন করা হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। ছবি: গাইবান্ধা প্রতিনিধি।
১০ বছরেও হয়নি সাঁওতাল হত্যার বিচার
দেশ রূপান্তর অনলাইন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
আমার প্রতিবাদের ভাষা...সাঁওতাল হত্যার বিচার চাই! ভূমি অধিকার ফিরিয়ে দাও!
তীর-ধনুকে দাও টান, আবার হবে উলগুলান (মহাবিদ্রোহ)।
আমরা পরাজয় মানব না...আদিবাসীর সংগ্রাম চলবেই!
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০