পর্যটন নিয়ে কন্টেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

পর্যটন নিয়ে কন্টেন্ট তৈরি করে সম্মাননা পেয়েছেন সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। শুক্রবার (৬ নভেম্বর) পর্যটন নগরী কক্সবাজারে সি ওয়ার্ল্ড হোটেলে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত অনুষ্ঠানে ইমনকে এ সম্মাননা প্রদান করা হয়। 

সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন তার একটি ভিডিওতে মনখালি গ্রামকে কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে উল্লেখ করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে তা এখন কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিনিয়ত সেখানে পর্যটকদের ভিড় বাড়ছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ এর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ এম. এ. বাশার আবু, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু।

সর্বশেষ সর্বাধিক পঠিত