বরগুনার তালতলীতে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে ঝড়ে পড়া গাছ সংগ্রহে নিলামের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ উঠেছে। শুধু গাছ কেটেই ক্ষান্ত হননি তারা। অভিযোগ রয়েছে, কাটার আলামত মুছে ফেলতে গাছের গোড়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের একাধিক কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ছবি: খাইরুল ইসলাম, তালতলী (বরগুনা)/ দেশ রূপান্তর