কুড়িগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

কুড়িগ্রামে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ আলী নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট থেকে কুড়িগ্রামগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মজিদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত