কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জন্মমাস উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে ভালো সাড়া পেয়েছিল বিএফডিসি। সেই অভিজ্ঞতা থেকেই এবার গাজী মাজহারুল আনোয়ারকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
মাসুমা রহমান তানি বলেন, গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রশিল্পকে নিজের ঘর মনে করতেন। অথচ মৃত্যুর পর তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই তার কালজয়ী কাজগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
‘বাঙ্গালীর মঞ্চ’ মরণোত্তর সম্মাননায় ভূষিত গাজী মাজহারুল আনোয়ার
আমার কোনো অপ্রাপ্তি নেই: গাজী মাজহারুল আনোয়ার