খুলনার ডাকবাংলা থেকে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউসফুল অফার’-এর আওতায় বিনামূল্যে আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য পেয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে শতরুপা বিশ্বাসের হাতে উপহারের পণ্য তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।
উপহার হিসেবে পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবার।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু হয়েছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ‘হাউসফুল অফার’-এর আওতায় বিভিন্ন পণ্য বিনা মূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও অন্যান্য উপহার।
শতরুপা বিশ্বাস সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন। কেনার পর নিজের নাম, মুঠোফোন নম্বর ও ফ্রিজের বারকোড নম্বর দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মুঠোফোনে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়ে এসএমএস আসে।
অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে শতরুপা বলেন, ওয়ালটনের ফ্রিজের মান ভালো, নকশা সুন্দর এবং দামও সাধ্যের মধ্যে। এ কারণে তিনি ফ্রিজটি কিনেছিলেন। উপহার পাওয়ার এসএমএসটি দেখে প্রথমে তিনি আনন্দিত হন। পরে প্লাজার ম্যানেজারের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়ে আরও খুশি হন। তাঁর ভাষ্য, প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ ক্রেতাদের হাতে উপহার পৌঁছে দেওয়ায় ওয়ালটনের প্রতি তাঁর আস্থা ও শ্রদ্ধা বেড়েছে।
গ্রাহকদের দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে ওয়ালটন ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে। এ ব্যবস্থায় গ্রাহকের প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইন আয়োজন করছে।