শীত মৌসুম সামনে রেখে নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল-এর জনপ্রিয় বেডিং পণ্যের ব্র্যান্ড ‘কমফি’। শীতের আরাম, উষ্ণতা ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি নতুন এই কালেকশনে রয়েছে আধুনিক ও রুচিশীল নকশা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ‘কমফি কমফোর্টার-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, বর্তমানে ক্রেতারা কমফোর্টার কেনার ক্ষেত্রে শুধু উষ্ণতা বা আরামকেই প্রাধান্য দেন না, বরং পণ্যের নকশা, গুণগত মান ও নান্দনিকতার বিষয়টিও গুরুত্ব দেন। ক্রেতাদের পরিবর্তিত পছন্দ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কমফি আরামদায়ক ও মানসম্মত নকশার ১৩টি নতুন কমফোর্টার বাজারে এনেছে।
তিনি আরও বলেন, গ্রাহকদের জীবনযাত্রাকে আরামদায়ক করতে কমফি সব সময় মানসম্মত ও আধুনিক বেডিং পণ্য তৈরিতে কাজ করছে। নতুন এই কালেকশন সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
প্রতিষ্ঠানটি জানায়, শীতকালীন আরাম ও আধুনিক জীবনযাত্রার প্রয়োজন বিবেচনায় তৈরি নতুন কমফোর্টারটিতে ১৪০ জিএসএমের ১০০ শতাংশ পলিয়েস্টার মাইক্রোফাইবার ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এর ভেতরে রয়েছে ৮ আউন্স পলিয়েস্টার ফাইবারের প্যাডিং। প্রতিটি কমফোর্টারের ওজন প্রায় ২ হাজার ৫০০ গ্রাম (±১০০ গ্রাম)। ডাবল সাইজের কমফোর্টারটির মাপ ২৩৩ × ২০৮ সেন্টিমিটার।
আধুনিক নকশা, আরামদায়ক মাইক্রোফাইবার ফেব্রিক ও পলিয়েস্টার ফাইবারের প্যাডিংয়ের সমন্বয়ে তৈরি এ কমফোর্টার শীতের রাতে উষ্ণতা ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ঘরের সৌন্দর্যও বাড়াবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ‘কমফি কমফোর্টার-২০২৬’ বর্তমানে অথোবা ডটকম, বেস্ট বাই, স্বপ্ন, মিনাবাজার ও দারাজসহ দেশের বিভিন্ন নির্বাচিত বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ট্যাংক বিজনেসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, কমফি কমফোর্টারের ব্র্যান্ড ম্যানেজার মিফতা উল জান্নাত এবং অপারেশন ম্যানেজার মো. মকুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।