প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের চুক্তি, অ্যাপার্টমেন্টে বিশেষ ছাড় 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

অ্যাপার্টমেন্ট কেনায় বিশেষ মূল্যছাড় দিতে প্রাইম ব্যাংক পিএলসি ও স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা স্টারপাথ হোল্ডিংসের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যসুবিধা পাবেন।

সম্প্রতি ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-তে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. ওয়াহিদুজ্জামান।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা স্টারপাথ হোল্ডিংসের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আবাসন কেনায় বাড়তি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের আবাসন চাহিদা পূরণে সহায়তা করবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ন চৌধুরী।

স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার শফিকুজ্জামান ভূঁইয়া ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. রেজাউল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত