ঢাকাই নাট্যাঙ্গনে প্রতিভাবান তরুণ অভিনেতা সাইক নাজাত। একাধিক মঞ্চ ও টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের শিল্প প্রতিভার পরিচয় দিয়েছেন। দেশের জনপ্রিয় নির্মাতাদের নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে নিজেকে তুলে ধরেছেন এই অভিনেতা। অতি সম্প্রতি অভিনয়ে আবারও ব্যস্ত হচ্ছেন তিনি। একাধিক নাটক ও সিনেমায় কাজের কথা হচ্ছে তার।
ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ শুরু করেছেন। নতুন এক ডজন নাটকে কাজ করতে যাচ্ছেন। অভিনয়ে নতুন করে ব্যস্ততার কথা নিজেই জানিয়েছেন তিনি। প্রতিভাবান এই অভিনয়শিল্পী জানান নতুন করে কাজের তালিকায় মনন আসাদ, সোলায়মান মামুন, মিজানুর রহমান মিঠুনসহ বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের কথা হচ্ছে। সব মিলিয়ে মিডিয়ায় আবারও সরব হতে যাচ্ছেন অভিনেতা সাইক।
এক সময় নিয়মিত বিচরণ ছিল চলচ্চিত্রে,টিভি নাটক ও মঞ্চে। প্রাঙ্গণেমোরের হয়ে কাজ করেছেন। অভিনয়ে মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান - ব্যক্তিগত কিছু কারণ প্রাইভেট জব ও ভ্রমণ পিপাসু হওয়ার কারণে এই বিরতি। ঘুরতে খুব পছন্দ করেন তিনি ৬৪ জেলা ঘোরা শেষ করেছেন অনেক আগেই।এখন ঘুরতে চান সারা বিশ্ব। অনেক সময় ভিসা জটিলতার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি তবে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষের দিকে লন্ডনে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে যাচ্ছেন তিনি। তবে এখন থেকে নিয়মিত কাজ করার জন্য নিজেকে তৈরি করছেন প্রতিদিন নতুন করে আগামীর জন্য।
বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার ছেলে সাইফ নাজাত। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। সেই আগ্রহ থেকেই প্রাচ্যনাট স্কুলে অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি। এ দলের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন সাইক। এরপর তিনি বিভিন্ন দলের নাটকে অভিনয়ের সুযোগ পান।
২০১৪ সালে প্রাঙ্গণেমোরের নাট্যদলের সঙ্গে কাজ শুরু করেন তিনি। মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করছেন সাইফ নাজাত। এ পর্যন্ত বেশ কিছু টিভি নাটকে কাজ করেছেন তিনি। এর মধ্যে খণ্ডনাটক ও ধারাবাহিক নাটকও রয়েছে।
সাইক নাজাত অভিনীত টিভি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-কায়সার আহমেদের পরিচালিত ‘গৃহযুদ্ধ’, ‘আলফা-৭’,সরদার রোকন পরিচালিত ‘বাজি ও বাজনা’, ‘বৈরী বাতাস’, মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ প্রভৃতি। এ ছাড়া আরও বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করে সংশ্লিষ্টদের নজর কাড়েন তিনি।
শুধু তাই নয় নেতিবাচক চরিত্রেও সমান পারদর্শী অভিনেতা সাইফ নাজাত। কায়সার আহমেদের পরিচালিত ‘ইয়েস ম্যাডাম, নো স্যার’ এবং বিজয়ওয়ান খান পরিচালিত ‘সত্যসাক্ষী নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি।
মঞ্চে প্রাঙ্গণেমোর নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা 'শেষের কবিতা' নাটকে অভিনয় করেছেন সাইক নাজাত। এই নাটকের শিল্পী হিসেবে তিনি ২০১৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের মধুসূদন মঞ্চেও পারফর্ম করতে যান। মঞ্চে অভিনয়ের পাশাপাশি ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করতে চান। সে লক্ষ্যেই নিজেকে ফের প্রস্তুত করছেন পিরোজপুরের ছেলে ও মঙ্গলাটেকের নিবেদিতকর্মী সাইফ। অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। সেই ধারা অব্যাহত রাখতে চান।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনের সাংস্কৃতিক সংগঠনের সাথেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। সব কিছু মিলিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ফের সরব হচ্ছে সাইক নাজাত। অভিষ্ট লক্ষ অনেক দুর। তার জন্য অনেক অনেক শুভকামনা।