জগদ্বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একবার জন্মদিন উপলক্ষে নিউ জার্সির প্রিন্সটনে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি গবেষণা কেন্দ্রেই তার সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আইনস্টাইনের যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই গবেষণা কেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেছিলেন পাপারাজ্জিরা। ইনস্টিটিউটের বাইরে আইনস্টাইনের জন্মদিনের ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে তৈরি ছিলেন তারা। সে খবর আইনস্টাইনের কানেও পৌঁছেছিল। সংবাদমাধ্যম, ক্যামেরার ঝলকানি বরাবরই অপছন্দ ছিল আইনস্টাইনের। পাপারাজ্জিদের এড়িয়ে কোনোমতে গাড়িতে উঠে বসে পড়লেও ক্যামেরার ঝলকানি এড়াতে পারেননি। আইনস্টাইন তখন একদিকে ওই ইনস্টিটিউটের তৎকালীন অধিকর্তা ফ্রাঙ্ক আয়দেলট এবং তার স্ত্রী মেরির মাঝে স্যান্ডউইচের মতো প্রায় লুকিয়ে বসেছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরার ঝলক এবং তাদের বিভিন্ন প্রশ্নে বিরক্ত হয়ে বারবারই তাদের ছবি তোলা বন্ধ করার অনুরোধ করছিলেন তিনি। ঠিক সে সময়ই এক চিত্রগ্রাহকের পক্ষ থেকে হাসিমুখে ছবি তোলার অনুরোধ ভেসে আসে। তিতিবিরক্ত আইনস্টাইন হাসির বদলে জিভ বের করে অদ্ভুত ভঙ্গি করেছিলেন। সেটিই চিত্রগ্রাহক আর্থার স্যাসের ক্যামেরায় বন্দি হয়ে যায়। পরবর্তীকালে এটি সারা বিশে^ ছড়িয়ে পড়ে এবং একটি আইকনিক ছবিতে পরিণত হয়। তবে ছবিটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পেছনে কিন্তু ওই চিত্রগ্রাহকের কোনো হাত ছিল না। আইনস্টাইন নিজেই এটি জনপ্রিয় করে তুলেছিলেন। ছবিটি তার এতটাই পছন্দ হয়েছিল যে, তার একাধিক কপি ওই চিত্রগ্রাহকের কাছ থেকে নিয়েছিলেন তিনি। তারপর গাড়িতে তার দুপাশে বসে থাকা দুজনকে কেটে বাদ দিয়ে দেন কপিগুলো থেকে।
আইনস্টাইনের একটি আইকনিক ছবি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
আইনস্টাইনের একটি আইকনিক ছবি
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০