কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ এএম

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রাম থেকে  গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি  মোহাম্মদ জাকির হোসেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ওই কিশোর ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে।

গত সোমবার দুপুর সোয়া ১টায় কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজের বাসার গেটে ওই স্কুলছাত্রী হামলার শিকার হয়। দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাচ্ছিল। তখন ওই কিশোর তাকে একের পর এক ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত